কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

দেশের কৃষি খাতে উদ্ভাবন ও জন-সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন সাতটি কৃষি গবেষণা উদ্যোগ অর্থায়ন করেছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। কৃষি গবেষণাকে আরও উন্নত ও বিস্তৃত করতে ব্যাংকের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব গবেষণা প্রকল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি, যান্ত্রিকীকরণ ও ফসল উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশের কৃষি খাতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে সেরা সাতটি গবেষণা উদ্যোগ নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টিসমৃদ্ধ গাজর ও টমেটোর জলবায়ু-সহনশীল জাত উন্নয়ন, পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনের মাধ্যমে আমের উৎপাদন বৃদ্ধি এবং সৌরচালিত সিস্টেম ব্যবহার করে অফ-গ্রিড এলাকায় ধানের জমিতে সেচের প্রসার। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে মৎস্য চাষে বাণিজ্যিক খাদ্যের বিকল্প প্রস্তুতকরণ, আইওটি বা ইন্টারনেট অব থিংসভিত্তিক জল ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধান চাষের উন্নতি করা ইত্যাদি। বিজ্ঞপ্তি