খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল।