উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে চা বিরতে বাংলাদেশ

ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড করতে হবে বাংলাদেশকে। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছেন। জাকির ৩২ ও সাদমান ২১ রানে ব্যাট করেছিলেন।

টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি পেলেন সাদমান–জাকির। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন দুজন। বাংলাদেশ চা বিরতিতে গেছে বিনা উইকেটে ৫৬ রান তুলে। 

চেন্নাইতে সেখানে রাতে বৃষ্টি হয়েছে, ভোরেও বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘলা। কিন্তু মাঠকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা ও ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে আজ দিনের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়েছে।