টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আজুফা বেগম (৪০) ও একই উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের দিপালী রানী (৪৫)।
কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আজুফা বেগম গরুর জন্য খড়ের স্তুপ থেকে খড় খুলতে ছিলেন। এসময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় দিপালী রানীকে সাপে কামড় দিলে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার ২০ মিনিট পর ৭টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. অনামিকা সাহা সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।