প্রকৃতিতে এখন শরৎ। বর্ষার ছোপ মুছে গিয়ে উঁকি দিচ্ছে শ্বেতশুভ্র কাশফুল। এই কাশফুলের পেলব ছোঁয়া নিতে উদগ্রীব থাকেন অনেকেই। অভিনেত্রী বিদ্যা সিনহা মীম এই কাশফুলের টানেই ছুটে গেলেন উন্মুক্ত প্রান্তরে, যেখানে ফুটে নিজেকে প্রকাশ করেছে কাশফুল। কালো শাড়ি ও লাল ব্লাউজে নিজেকে হারিয়ে ফেললেন শরতের আকাশতলে। হাতে নিলেন কাশফুল।