আলোচনায় বিশ্ব নেতারা

টেকসই উন্নয়নে আর্থিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন

মানবজাতির জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি কৌশলগত রূপরেখা নিয়ে আলোচনা করেছেন বিশ্বনেতারা। যেখানে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রচেষ্টা দ্রুততর করার ওপর জোর হয়। যেখানে ৫৬টি পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ‘ভবিষ্যতের জন্য চুক্তি’ শীর্ষক বিশ্ব নেতাদের আলোচনায় এ বিষয়গুলো উঠে আসে। ১৯৩টি সদস্য দেশ এই চুক্তি গ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়।  আলোচনায় ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রচেষ্টা দ্রুততর করার ওপর জোর দেন নেতারা। দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা বিমোচন, লিঙ্গ সমতা এবং শিক্ষা ক্ষেত্রেও বিশেষ গুরুত্বারোপ করেন তারা। নেতারা বলেন, অনেক লক্ষ্য এখনো পূরণ হয়নি।

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অভিযোজন তহবিলের জন্য আরও ভালোভাবে প্রবেশাধিকার দিতে হবে আলোচনা হয়। এর জন্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন প্রয়োজন বলেও আলোচনায় উঠে আসে।

আলোচনায় বিশ্ব নেতারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সেগুলো আরও দ্রুত সাড়া দিতে এবং সক্ষমতায় উন্নত হয়।

এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। নিরাপত্তা, গণমাধ্যমসহ ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রয়েছেন। প্রধান উপদেষ্টা সফর শেষে আগামী শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।