বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে লাইন ক্রু (চুক্তিভিত্তিক) পদে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মচারীদের চাকরি নিয়মিত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এ ছাড়া সাপ্তাহিক ছুটি এক দিনের পরিবর্তে দুদিন করাসহ আরও কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। চলমান আন্দোলনের বিষয়ে আরইবির অবস্থান অবহিতকরণ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে আরইবি দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।
পদক্ষেপের আওতায় আরইবি এবং সমিতির জন্য অভিন্ন সার্ভিস কোড ও একীভূত করার দাবিসহ অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানকল্পে সুপারিশ প্রণয়নের জন্য গত ১ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি