কানাডার ক্যালগেরির রকিভিউ হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছেন বিশিষ্ট নাট্যজন, নাট্যকার, নির্দেশক, অভিনেতা জামাল উদ্দিন হোসেন। এমনটাই জানা গেছে পারিবারিক সূত্রে।
জানা গেছে, শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দিলে জামাল উদ্দিন হোসেনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।
তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয় ফাইন্যনস বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু তার বাবার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।