৫০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাচালান বিরোধী অভিযানে ১ হাজার ১৭১ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) মনিয়ন্দ বিউপির একটি টহলদল ভারত সীমান্তের ৩ কিলোমিটার ভেতরে আখাউড়া বাইপাস এলাকা থেকে এসব ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

৬০ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা এসব মালামাল ফেলে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।