নকলায় সার্বজনীন গোরস্তানের উন্নয়ন কাজের উদ্বোধন

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

শেরপুরের নকলা পৌরসভার লাভা ৩ নম্বর ওয়ার্ডের সার্বজনীন গোরস্তানের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী(এমপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় ১০ লাখ টাকা অনুদানে বাস্তবায়িত এ প্রকল্পের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। 

গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর ও কাবিটা) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বেলায়েত হোসেন।

উক্ত প্রকল্পের আওতায় লাভা সার্বজনীন গোরস্তানের প্রবেশপথের সামনে থেকে গোরস্তানের ভেতরে রাস্তা নির্মাণের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বলেন, উন্নয়নকাজের মাধ্যমে গোরস্তানে যাতায়াত সহজ হবে এবং জানাজা ও দাফনসংক্রান্ত কার্যক্রমে এলাকাবাসীর দুর্ভোগ কমবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফাহিম চৌধুরী (এমপি) বলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন এবং অসহায় মানুষের সেবাযত্ন করার মাধ্যমে  নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমিও আপনাদের সকলের সহযোগিতা চাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত