আকুভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেন নয়

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব দেশের সঙ্গে লেনদেন শুধু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে বলা হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার বিপরীতে প্রতি দুই মাস পরপর লেনদেনের নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।