বিআরটিএ চেয়ারম্যান বললেন

সব অভিযোগের সমাধান করা হবে

গণশুনানিতে বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পাল বলেছেন, সব অভিযোগের সমাধান করা হবে। আমি জানি এখানে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা হেড অফিস থেকে একটা তদন্ত কমিটি করে দেব তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল বুধবার বেলা ১১টায় ঢাকা মেট্রো-৩ সার্কেল, দিয়াবাড়ী, উত্তরা গণশুনানি আয়োজন করে বিআরটিএ। গণশুনানিতে বিআরটিএর সেবাপ্রাপ্তির নানা বিষয়ে সংস্থাটির বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া বিআরটিএ অফিসে বিভিন্ন হয়রানির বিষয়গুলোও উত্থাপন করা হয়। অভিযোগগুলো লিপিবদ্ধ করে তা সমাধানের আশ^াস দেন  বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, আপনার একটু ধৈর্য ধরেন স্বল্প সময়ের মধ্যে সমাধান করা হবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন সওজ সংস্থাপন ও টিএ অধিশাখার যুগ্ম সচিব মুহাম্মদ কামরুল হাসান, উপ-পরিচালক অ্যান্ড ফোর্সমেন্ট, মো. হেমায়েত উদ্দিন প্রমুখ।