চেন্নাইতে সিরিজের প্রথম টেস্টে ভারত ২৮০ রানে হারায় বাংলাদেশকে। আগামীকাল থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট।
এই গ্রিন পার্ক স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলেছে ভারত। এই ২৩ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৭ টিতে, ড্র করেছে ১৩ টি, হেরেছে মাত্র তিনটি টেস্ট।
এই মাঠে ভারতের তিন হারের দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি ১৯৫৮ সালে ২০৩ রানে। আরেকটি ১৯৮৩ সালে ইনিংস ও ৮৩ রানে, সেটিই এই মাঠে টেস্টে ভারতের সবশেষ হার।
ভারত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল ১৯৫২ সালে। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৮ উইকেটে।
সবশেষ ২০২১ এর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রিন পার্কে টেস্ট খেলেছে ভারত। সেই ম্যাচটি ড্র হয়েছিল।