বিশ্বকাপ খেলতে আরব আমিরাত গেলেন জ্যোতিরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ এএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। ভেন্যু নির্ধারিত ছিল ঢাকা ও সিলেটে। কিন্তু রাজনৈতিক কারণে সরে যায় ভেন্যু। অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

অক্টোবরের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আজ বৃহস্পতিবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় নিগার সুলতানা জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গেল চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত