বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখেছেন মুমিনুল হক, সঙ্গে আছেন মুশফিকুর রহিম।
অ্যাকুওয়েদারে দেখা যায়, টেস্টের দ্বিতীয় দিনে ৮০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রপাত এবং বৃষ্টির। কানপুরে আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
তাতে আজ টেস্টের দ্বিতীয় দিনে সঠিক সময়ে দিনের খেলা শুরু হচ্ছে না।
আজ খেলা হলেও ৯০ ওভার যে হবে না সেটি নিশ্চিত। খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টা, বাংলাদেশ সময় ১০ টায়। তবে জানা গেছে বৃষ্টির কারণে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা।