সুনামগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু 

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালীয়া হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুন্দর আলী। তিনি ছাতকের মল্লিকপুর গ্রামের বাসিন্দা। 

জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বোয়ালীয়া হাওরে মাছ ধরতে যান সুন্দর আলী। মাছ ধরার কিছুক্ষণের মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়লে হঠাৎ বজ্রপাতে সুন্দর আলী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।