২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৫৭ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরে সেপ্টেম্বর মাসে ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ২৫ হাজার ৩৫৭ কোটি ৩২ লাখ টাকা।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৭৯.১০ মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলির মাধ্যমে ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার এসেছে।

সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।