একঝাঁক শিয়ালের কামড়ে নীলফামারীতে অন্তত ৫০ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে অনেককে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরকারপাড়া গ্রামের স্কুলশিক্ষক নূর মোহাম্মদ জানান, সন্ধ্যার পর একদল শিয়াল ঝোপঝাড় থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় চলাচলকারী মানুষসহ বিভিন্ন বাসাবাড়িতে ঢোকে শিশু থেকে বৃদ্ধদের কামড় দিতে শুরু করে। এতে অন্তত ৫০ জন আহত হয়। পরে গ্রামবাসী ধাওয়া করে একটি শিয়াল পিটিয়ে মারে।