ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিতে তাকে চেয়ারম্যান করা হয়। মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের অন্যতম একজন উদ্যোক্তা পরিচালক। এর আগে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান বিঅ্যান্ডটি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন লি., বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফর্মারস, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ লি., তুষার সিরামিকস লি., পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট লি., বিডি গেম স্টুডিও লি. প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে উঠে।
তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের মেয়াদ শেষে মোখলেসুর রহমান স্থলাভিষিক্ত হন। বিজ্ঞপ্তি