ট্রাকচাপায় নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু

চট্টগ্রাম নগরে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় অলংকার বিটেক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। নগরের ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাক (চট্টমেট্রো-১১-৪৬৮৬) গার্মেন্টকর্মী ঝুমুরকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, 'অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'