কুড়িগ্রামের রৌমারীর শৌলমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
আটকরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার আশরাফুল আলম (২৬), ময়মনসিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়ণগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নরসিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।
গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন জানান, আটক যুবকরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বুধবার ভোরে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
জামালপুর ৪৫ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের মামলা করে আটকদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।