ব্যাংকার নাবিল মুস্তাফিজুর রহমান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং সেক্টরে ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতালব্ধ নাবিল মুস্তাফিজুর রহমান এর আগে হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে তিনি ২০১৮ সালে তিনি ইউসিবির ডিএমডি হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন।
ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে ডিএমডি ও চিফ রিস্ক অফিসার পদে দায়িত্বরত ছিলেন।
তিনি করপোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে বিশেষভাবে অভিজ্ঞতালব্ধ। তিনি বৃহৎ ও সমন্বিত প্রজেক্ট ফিন্যান্স এবং স্ট্রাকচার্ড ফিন্যান্সেও অভিজ্ঞ। এ ছাড়া তিনি কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি ও ইসলামি ব্যাংকিং প্রভৃতি ক্ষেত্রেও দক্ষতাসম্পন্ন।
নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্স মেজর নিয়ে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি হংকংয়ে পেশাগত জীবন শুরু করেন। বিজ্ঞপ্তি