এক ঝলক

মন্ত্রীর কারণে সংসার ভাঙে

এক মন্ত্রীর কারণে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যর সংসার ভেঙেছে, এমনটাই সম্প্রতি দাবি করেছেন ভারতের তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা। রাজনৈতিক ইস্যুতে দুই তারকার বিবাহ বিচ্ছেদ ঘটার খবরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন নাগা-সামান্থা। সুরেখা দাবি করেছেন, নাগা, সামান্থার সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েন তৎকালীন মন্ত্রী কেটি রামা রাও। কোনডা সুরেখা বলেন, নায়িকাদের ফোনে আড়ি পেতে হাঁড়ির খবর খুঁজে বের করার অভ্যাস ছিল কেটির। তারপর সে তথ্য দিয়ে নায়িকাদের ব্ল্যাকমেইল করত। মাদকের নেশা ধরাতে বাধ্য করত। যা পরিণতিতে ডেকে আনত বিবাহ বিচ্ছেদ।  সুরেখার এমন বিস্ফোরক মন্তব্যে চটেছেন সামান্থা ও নাগা দুজনেই।

সার্জারি করেছেন বারিশা

বর্তমান সময়ে দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক নিজের রূপ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় সার্জারি করিয়েছেন। যার ফলে তার চেহারায় আমুল কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বারিশা নিজেই। যেখানে তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন তিনি। এ বিষয়ে বারিশা বলেন, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’ এই মডেলের কথায়, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটক্স করেছি, ফিলার করিয়েছি। এ ছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’

প্রাক্তনের পাশে আমির

আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্তের বাবা মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কঠিন সময়ে আমির খানকে প্রাক্তন স্ত্রীর পরিবারের পাশে থাকতেও দেখা গেছে। আমিরের পরিবারে শোকের আবহ বলা চলে। শুধু আমির খানই নয়, তার বৃদ্ধ মা জিনাত হুসেনও সমবেদনা জানাতে রিনা দত্তের বাড়িতে গিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আমিরের মাকে গাড়ি থেকে নামানোর পরে কর্মীদের সাহায্যে রিনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমির যখন ‘কিয়ামত সে কিয়ামাত তক’-এর শুটিং করছিলেন, তখন তিনি বিয়ে করেছিলেন। তখন রিনার বয়স ছিল মাত্র ১৯ বছর।

ম্যাডোনার প্রেমিক ৩৮ বছরের ছোট

হলিউড পপতারকা ম্যাডোনা ৬৬ বছর বয়সে এসেও ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। একে অন্যের থেকে ৩৮ বছরের ব্যবধান। কিন্তু প্রেম কবেই বা আর বয়সের চোখ রাঙানি মেনেছে! তাই এই বিস্তর ফারাক উপেক্ষা করেই আকিম মরিসকেই মন দিয়েছেন ম্যাডোনা। চলতি বছরের গরমেই একে অন্যের প্রেমে পড়েছেন তারা। আর এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গেছেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে

একাধিক ছবি পোস্ট করলেন এ প্রেমিক যুগল। কোথাও তাদের গানবাজনা করতে দেখা যাচ্ছে, আবার কোথাও প্রেমিকের হাত জাপটে ধরে থাকতে দেখা যাচ্ছে পপতারকাকে।

সম্পর্ক ভাঙলে মনও ভাঙে

আদিত্য রায় কাপুরের সঙ্গে দুবছরের সম্পর্কে ছেদ পড়ে অনন্যা পাণ্ডের। মন ভাঙে অভিনেত্রীর। অনন্যার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, সম্পর্কে বিচ্ছেদের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। তাই বিষণœ হয়ে পড়েছিলেন তিনি। সম্পর্ক ভাঙার পরে সেই দুঃখ কীভাবে কাটিয়ে উঠেছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেন অনন্যা।

অনন্যা জানান, সম্পর্ক ভাঙলে মনও ভাঙে। কিন্তু সেই হৃদয় যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনো কিছুই চিরকালীন নয়। অস্থায়িত্বের সঙ্গে ক্রমে অভ্যস্ত হয়ে ওঠাই একটা শিক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ক্রমে কমতে থাকে।