ঢাকা-১৮ আসনে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি অথবা নাশকতা সৃষ্টি হলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনাবাহিনীর হট লাইন নাম্বার পূজা মণ্ডপ গুলোর জন্য প্রদান করা হবে।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টায় দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত একটি সমন্বয় সভায় এসব বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। সভার পূজা কমিটির সদস্যদের নিকট পূজা মণ্ডপ সংক্রান্ত কোনো ধরনের ঝুঁকি অথবা নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের মতামত বা সুপারিশ আছে কিনা তা জানতে চায় সেনাবাহিনী।
সেনাবাহিনী পক্ষ থেকে দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো, ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় পূর্বক রাস্তাঘাটে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পূজা মণ্ডপের পাশে অস্থায়ী দোকান বা মেলা না বসানো, সময়ের অতিরিক্ত বেশি রাত ধরে পূজার কার্যক্রম চলমান না রাখাসহ বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, প্রশাসন, সাংবাদিক সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে সমন্বয় সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কমান্ডার ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, র্যাব-১ এর অধিনায়ক, দিয়াবাড়ি ও হাজী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উত্তরা বিভাগের ডিসি এবং দুর্গাপূজা কমিটির প্রতিনিধিসহ অনেকই উপস্থিত ছিলেন।