অতিরিক্ত ভিটামিন সি খাওয়া ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন সি খাওয়া দরকার। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ভিটামিন সি। ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ত্বকের জন্যও ভালো।  শরীরে ভিটামিন সির ঘাটতি দেখা দিলে বিভিন্ন রকম শারীরিক সমস্যাও দেখা দেয়। প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে ৪৫ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত। স্বাভাবিক পরিমাণের তুলনায় অতিরিক্ত ভিটামিন সি শরীরে প্রবেশ করলে নানা সমস্যা দেখা দিতে পারে।

যেসব সমস্যা হয় : প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন সি খেলে হজমের গোলমাল হয়। দিনে দু’হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি শরীরে প্রবেশ করলে ডায়রিয়া, বমি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। ভিটামিন সি আয়রনের খুব ভালো শোষক। বেশি ভিটামিন সি খাওয়া মানেই শরীরে আয়রন বেড়ে যাবে। এতে লিভার, হৃদ্যন্ত্র, থাইরয়েড ক্ষতিগ্রস্ত হবে। আবার আয়রনের অভাবে চাপ পড়ে স্নায়ুতন্ত্রেও। ভিটামিন সি যেহেতু রক্তে দ্রবীভূত হয় না, ফলে বাড়তি ভিটামিন সি জমে পিত্তাশয়ে। এতে পিত্তাশয় ক্ষতিগ্রস্ত হয়। শরীর ভালো রাখতে ভিটামিন সি খাওয়া উচিত। তবে প্রয়োজনের তুলনায় বেশি না।