নবজাতকের শ্বাসকষ্ট

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৫৮ এএম

ডা. শারমিন আফরোজ

সহযোগী অধ্যাপক ও হেড নবজাতক বিভাগ; আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬

নবজাতকের শ্বাসকষ্ট কীভাবে বুঝবেন ও করণীয়?

          ছোট্ট নবজাতকরা যেসব অসুস্থতায় ভোগে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো শ্বাসকষ্টজনিত রোগ। এই শ্বাসকষ্ট সাধারণত নিউমোনিয়া, সময়ের আগে জন্ম নেওয়া শিশুর অপরিণত ফুসফুস, সংক্রমণ ইত্যাদি কারণে হয়ে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে যত শিশু জন্মগ্রহণ করে, তার মধ্যে শতকরা ৭ ভাগ নবজাতকেরই শ্বাসকষ্ট থাকে। এই শ্বাসকষ্টের জন্যই বেশিরভাগ নবজাতকের লক্ষণগুলো ভালোভাবে জানা থাকলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।

নবজাতকের শ্বাসকষ্টের লক্ষণ বুঝবেন কীভাবে?

          একজন নবজাতক মিনিটে যদি ৬০ বা এর বেশি শ্বাস নেয়। শ্বাস নেওয়ার সময় যদি নবজাতকের বুকের খাঁচা ডেবে যায়। নবজাতকের মুখ নীলচে হয়ে যাওয়া। শ্বাস নেওয়ার সময় গোঙানির মতো আওয়াজ করা। শ্বাস নেওয়ার সময় মাথা নড়াতে থাকা অথবা নাক ফুলে যাওয়া। অনেক সময় তীব্র শ্বাসকষ্ট হলে নবজাতক শিশু শ্বাস বন্ধ করে ফেলে।

শ্বাসকষ্ট হলে কী করবেন?

          শ্বাসকষ্ট হল নবজাতকের জন্য একটি বিপদচিহ্ন। শ্বাসকষ্ট দেখা দিলে বিলম্ব না করে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এ ধরনের শিশুর নবজাতক আইসিইউ-তে ভর্তি লাগতে পারে, অক্সিজেন ও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। অনেক সময় সিপেপ বা ভেন্টিলেটরের মতো Life support machine  বা জীবনরক্ষাকারী কৃত্রিম শ্বাসযন্ত্র লাগতে পারে। তাই নবজাতক শিশুর মৃত্যুঝুঁকি কমাতে লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত