ভূঞাপুরে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে সালিশি বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবকের নাম মুসলিম উদ্দিন (৩৫)। এ সময় নিহতের বাবা-চাচাসহ ছয়জন আহত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদসংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন মাটিকাটা গ্রামের জোয়াহের আলীর ছেলে।

সমাধান ছাড়াই উভয়পক্ষ সালিশ থেকে বের হয়ে যায়। বৈঠক থেকে ফেরার পথে মাটিকাটা ব্রিজপাড় মোড়ে দেশীয় অস্ত্র দিয়ে নয়নের মামা সুজন, রাকিবসহ কয়েকজন মুসলিম ও তার স্বজনদের ওপর আক্রমণ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মুসলিমের মৃত্যু হয়।

মুসলিমের মামা আশরাফ আলী বলেন, আমার ভাগিনা মোবাইলে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল না। পূর্ব শত্রুতার জেরে ওরা মুসলিমকে হত্যা করে।

এ বিষয়ে নিকরাইল ইউপি সদস্য আমজাত হোসেন বলেন, মুসলিম জুয়ার সঙ্গে জড়িত ছিল না। তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।