কম খরচে মানসম্মত নিউরোলজি সেবা দেওয়ার প্রত্যয়ে গড়ে ওঠা বাংলাদেশ ব্রেইন ফাউন্ডেশন আয়োজিত এক ডক্টরস সেমিনারে বক্তারা সেবার মনোভাব নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঢাকার তোপখানা রোডের সেগুনবাগিচায় ব্রেইন ফাউন্ডেশনের কার্যালয়ে গতকার শনিবার বিকেলে নিউরোলজিবিষয়ক এ সেমিনার হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের নিউরোসার্জনরা এতে অংশ নেন।
ব্রেইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ রাজিউল হক সেমিনারে বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম রয়েছে। যে কারণে বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন। ফাউন্ডেশনের লক্ষ্য হবে লো কস্ট হাইয়েস্ট সার্ভিস।
সেমিনারে বক্তব্য দেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ব্রেইন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইসমে আজম জিকো, সংগঠক অঞ্জন কুমার দে, ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি জেমী হাফিজ প্রমুখ। বিজ্ঞপ্তি