টেলিভিশন

বৈশাখীর সকালের গানে কোনাল

‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী কোনাল। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। কোনাল বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।