সাবেক গৃহায়নমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক হামদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানা-পুলিশ জানিয়েছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামিদুল হক সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন। তিনি মোকতাদির চৌধুরীর ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ আরও জানায়, আব্দুল হামিদ ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। সদর থানায় দায়ের হওয়া দুটি হত্যা, একটি গুম ও একটি বিস্ফোরক মামলার আসামি তিনি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।