সোনারগাঁয়ে রিপন

হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে।                                                                                           

গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের  চৌধুরীপাড়ায় গ্রামে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস উপহার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর, ইউনিয়নের ছাত্র সমন্বয়ক মারজুক। অনুষ্ঠানে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস উপহার দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সোনারগাঁয়ের পূজা ম-পগুলোতে সব ধরনের সহায়তা প্রদান করবে বিএনপির নেতাকর্মীরা।