বন্যার্তদের পাশে ময়মনসিংহের ইয়ামাহা রাইডার্স ক্লাব

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বন্যাকবলিত এলাকায় এসিআই মটরস লিমিটেডের উদ্যোগে এাণ সহযোগিতায় এগিয়ে আসলো ময়মনসিংহের ইয়ামাহা রাইডার্স ক্লাব।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বন্যা কবলিত ধোবাউড়া উপজেলার বন্যাকবলিত ১৫০টি পরিবার এর কাছে শুকনো খাবার,ঔষধ ও প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়।

মানবতার স্বার্থে এই সেবামূলক কাজে অংশগ্রহণ করেন এসিআই মটরস’র এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রশান্ত কুমার চক্রবর্তী, টেরিটোরি ম্যানেজার মো. আশিকুল ইসলাম, সিনিয়র টেরিটোরি অফিসার মোহাম্মদ ইসমাইল, ইয়ামাহা রাইডার্স ক্লাব ময়মনসিংহের এডমিন মাহমুদুল হাসান শান্ত, ইয়ামিম মুস্তাকিম রিশান সহ অন্যান্য সদস্যবৃন্দ।