ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৮৩৮ মামলা, জরিমানা ৩৮ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৩৮টি মামলা দেওয়া হয়েছে। এ সময় ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ১৫৭টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।