টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ঝিনাই নদীতে দুই নৌকার সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার পুরাতন
থানাঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে। নিহত অপু পাল (১২) দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। নৌকার স্পিড বেশি থাকার কারণে বিকেল ৪টার দিকে দুটি নৌকার সংঘর্ষ হয়। এতে অপু দুই নৌকার মাঝে চাপা পড়ে।