সাংবাদিকদের সালাহউদ্দিন

গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘গুম খুনের মূল হোতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। দেশ থেকে চিরতরে গুম খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। এটি জাতির দাবি, ৫ আগস্টের বিপ্লবের দাবি, শহীদের রক্তের দাবি।’

গতকাল মঙ্গলবার গুম কমিশনের প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি গুম কমিশনে উপস্থিত হয়েছিলাম, যাতে করে আমার গুমের বিষয়টা অফিশিয়ালভাবে লিপিবদ্ধ করতে পারি। আমার গুমের বিষয়ে আদ্যোপান্ত আপনারা সবই জানেন। ২০১৫ সালের মার্চ মাসের ১০ তারিখ রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যায়। সেখান থেকে নেওয়ার পর ৬১ দিন গুম ছিলাম। এরপর আমাকে অন্য একটি দেশে পাচার করে। এ বিষয়ে বিস্তারিত বলেছি। গুম কমিশন এ বিষয়গুলো তদন্ত করে তুলে ধরবে। আমি তাদের জানিয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করব।’

এদিকে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহার ও দৈনিক দিনকালের প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং তারেক রহমানের সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থার দাবিতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সংস্কার করেন, কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না।