ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সভা

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা ১৫ অক্টোবর পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় শিগগিরই চলমান তারল্য সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিচালনা পর্ষদ লক্ষ করেছে যে, ইউনিয়ন ব্যাংকের প্রতি জনগণের আস্থা বেড়েছে এবং এর ফলে সার্বিক ব্যবসা-বাণিজ্যের প্রসারিত হচ্ছে। বিজ্ঞপ্তি