চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরের বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল ‘গুলজার’ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা হোটেলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।