বৈষম্যবিরোধী আন্দোলন

ময়নাতদন্তের জন্য কবর থেকে হৃদয়ের লাশ উত্তোলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাফনের তিন মাস পর কবর থেকে মো. হৃদয়ের (২৭) লাশ উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের উপস্থিতিতে গতকাল রবিবার দুপুর ২টার দিকে মিজিমিজি পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই সন্ধ্যায় কপালে গুলিবিদ্ধ হয়ে হৃদয় মারা যান। পরদিন সকালে তাকে দাফন করা হয়।

নিহত হৃদয় সুনামগঞ্জের ধরমপাশা থানার দুর্গাপুর গ্রামের মো. ছফেদ আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের ২ নম্বর গলির জহুর মিয়ার ভাড়ির ভাড়াটিয়া। তিনি একটি দোকানে কাজ করতেন।