ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিল যুক্তরাষ্ট্র

পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষায় বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছেÑ আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম। এ ছাড়া বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারেÑ এমন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বক্তব্য দেন। সভাপতিত্ব করেন এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।