জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় জাবিতে প্ল্যাটফর্ম

জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য চার সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে নতুন প্ল্যাটফর্ম গঠন করেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। নতুন প্ল্যাটফর্মের নাম ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’।

গতকাল সোমবার বিকেল পৌনে ৪টায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের নাম ও কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন তারা।

নতুন প্ল্যাটফর্মের কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা ফাইজা। এ ছাড়া কমিটিতে ৪৬তম ব্যাচের ইমরান শাহরিয়ারকে মুখপাত্র এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ সফিউল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।