বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন

অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহিদ হোসাইন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে গত ২০ অক্টোবর যোগ দেন। এর আগে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাউথ এশিয়া ডিপার্টমেন্টের একজন প্রিন্সিপাল ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এডিবিতে দায়িত্ব পালনকালে তিনি এডিবির বাংলাদেশ প্রোগ্রামিং ও অর্থনৈতিক বিশ্লেষণধর্মী কার্যাবলি তদারকি করেন। এডিবির কনসালট্যান্ট হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও সেক্টর ইস্যু বিষয়ে ঊর্ধ্বতন নির্বাহীদের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে বিসিএস কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। জাহিদ হোসাইন মূল্য সংযোজন করের (ভ্যাট) নকশা, উন্নয়ন ও বাস্তবায়নের কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন  করেন। সমন্বিত পরোক্ষ কর সংস্কারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি