প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতির দপ্তরে রেফাত আহমেদের সঙ্গে আধা ঘণ্টাব্যাপী বৈঠক হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া গণমাধ্যমকে বৈঠকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা তিনি জানেন না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্য ঘিরে যখন বিতর্কের সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো।
সোমবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়া নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গ করার শামিল।