জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা 

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা ১২ মিনিটে প্রধান বিচারপতি, সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত