সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশ গেটে ৬টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। অবিস্ফোরিত এ বস্তুগুলো কী তা নিয়ে তদন্ত চলছে।
আজ রবিবার (৮ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি পুলিশকে জানালে সাউন্ড গ্রেনেডগুলো সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া বলেন, অবিস্ফোরিত অবস্থায় সেগুলো পাওয়া গেছে। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট দুপুর ২টার দিকে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে।
