চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ফলে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এ জন্য দুটি ট্রেনের কয়েক শ’ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন মধ্যরাতের দিকে খুলনা যাচ্ছিল। ওই ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছাকাছি পৌঁছালে লাইনচ্যুত হয়ে যায়।
উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।