সাভারে ছাত্র হত্যা মামলায় যুবলীগ কর্মী ইয়াদুল গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ইয়াদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ইয়াদুল আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিম পাড়া গ্রামেরং মৃত আনছার আলী ওরফে বোচা মিয়ার ছেলে। সে যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীযরা জানায়, গ্রেপ্তারকৃত ইয়াদুল আমিনবাজার ইউনিয়ন যুবলীগ নেতা রাজু আহমেদ শ্যামলের অন্যতম সহযোগী। সে আমিনবাজার এলাকায় কাঁচাবাজার, ফুটপাত,  ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রতিদিন চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম জানান, গ্রেপ্তারকৃত ইয়াদুল গত সেপ্টেম্বর মাসে সাভার মডেল থানায় বাদী বাচ্চু সরকারের দায়েরকৃত ২৭ নং হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।