দুই ছিনতাইকারীকে গণপিটুনি

নগরের সদরঘাট এলাকায় শরীফ (৩০) ও ইমরান (২২) নামে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৭ অক্টোবর) রাত ১১ টায় বাংলাবাজার রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমিজ আহমেদ।

তিনি জানান, রবিবার দিবাগত রাতে বাংলাবাজার এলাকা থেকে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের হাতে পিটুনির শিকার হয় তারা। ওই দুই যুবক ছিনতাই চক্রের সদস্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।