ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮০ জন মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৮ হাজার ১০৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ডেঙ্গুতে নয় জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৪৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে তিন জন মারা গেছেন তারা ঢাকার দুই সিটি করপোরেশনের অধিবাসী ছিলেন। এদের মধ্যে দুজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে।