কণ্ঠশিল্পী আসিফ আকবরের অফিসে দেখা গেল দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। এক পোস্টের মাধ্যমে বিষয়টি আসিফ আকবর নিজেই জানিয়েছেন।
একটি ছবি পোস্ট করে আসিফ লিখেছেন, জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে Zen-Z এর পক্ষ থেকে। তাদের সাথে দেশ সমাজ রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সার্জিস আলম মৃদূভাষী।
তিনি বলেন, আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দূঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী- বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।
এদিকে হাসিনা সরকারের শেষভাগে নিজের পাসপোর্ট ফিরে পেয়েছেন আসিফ আকবর। তাই তিনি ভারতে হিন্দি গানের রেকর্ডিং ও ইউরোপে কনসার্ট ট্যুরে ছিলেন। যদিও সেসময় দেশে ছাত্র আন্দোলন চলছিল। সেসময় মন ভালো ছিল না তার।
ফেসবুকে লিখেছিলেন, ফ্যাসিস্টের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধারের পর খুশি হয়েছিলাম এই ভেবে- অন্তত বিদেশে তো কনসার্ট করতে পারবো।১৩ই জুলাই বার্সেলোনায় প্রথম শো। এদিকে বাংলাদেশে শুরু হয়েছে জুলাই বিপ্লবের জয়যাত্রা। দেশে গণহত্যার খবরে আমরা উদ্বিগ্ন, ইন্টারনেট বন্ধ। ২১ শে জুলাই ইতালীর পাদোভা স্টেডিয়ামে কনসার্ট, ২৪শে জুলাই পর্তূগালের লিসবনে শো।
তিনি বলেন , সব ঠিকঠাক, তবে আয়োজক দর্শক এবং আমাদের কারো মন ভাল নেই, আমরা ইতালি আর পর্তূগালে শো শুরুর আগে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছি। সেখান থেকে যেতে হবে ইংল্যান্ডে।
দেশে কনসার্ট শুরু করছেন জানিয়ে বলেন, পহেলা নভেম্বর অ্যাপেক্স বাংলাদেশের একটা ইনডোর শো দিয়ে কনসার্ট শুরু করছি, ১৫ই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওপেন এয়ার কনসার্ট শুরু করতে যাচ্ছে দি অ্যা টিম। আমি এখন মনসংযোগ আর ফিটনেস নিয়ে কাজ করছি। দেশজুড়ে আবার কনসার্ট শুরু করবো। আঠারো বছরের অবরুদ্ধ অবস্থা থেকে শৃঙ্খলমুক্ত হওয়াটা খুব উপভোগ্য করে ফেলবো। কোনরকম ডান বাম না করে তিনবছর গাইবো ফুল রিদমে! আহা মুক্তির আনন্দ।