ফের বিয়ে করেছেন সাবেক মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন সুজানা জাফর। কয়েক বছর ধরে একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত তিনি। পাশাপাশি একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও সমাদৃত। বছর জুড়েই এতিম ও বৃদ্ধদের জন্য নানারকম উদ্যোগ থাকে তার। করোনা পরিস্থিতিতেও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি ময়মনসিংহ জেলার ভালুকা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার এক বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন।
অভিনয় শোবিজ জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন লাক্স ফটো-সুন্দরী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। শোবিজ ছেড়ে ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা। করোনাকালীন তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জানিয়েছিলেন তিনি।
সুজানা বলেছিলেন, ‘করোনার সময় ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।’
২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন।
গণভবনের পুকুরপাড়ে কী করছেন দুই উপদেষ্টা
গণভবন পরিদর্শন করে যা বললেন প্রধান উপদেষ্টা
আবারও বিয়ে করলেন সুজানা জাফর